প্রজন্ম মিরসরাইয়ের মেধাবৃত্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
প্রজন্ম মিরসরাইয়ের মেধাবৃত্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। মিরসরাই এলাকার স্কুল পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। দুটি বিভাগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ক বিভাগ প্রথম থেকে পঞ্চম ও খ বিভাগ ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা। পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যামে আবেদন করতে পারবে। এ ছাড়া সরকার হাট স্টুডেন্ট লাইব্রেরি, মিরসরাই আলম বুক হাউস, বারৈয়ারহাট মুসলিম লাইব্রেরি, মিঠাছড়া নুরিয়া লাইব্রেরি ও জোরারগঞ্জ পলাশ লাইব্রেরি থেকে ফরম সংগ্রহ করে দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ জমা দিতে হবে। ফরম জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। ১৫ জানুয়ারি দৈনিক পত্রিকার মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে। বিস্তারিত জানতে মুঠোফোনে (০১৮৫২৫৪৫০৪ ও ০১৭৩৫০৬১১০০) যোগাযোগ করারা জন্য অনুরোধ করা হয়েছে । বিজ্ঞপ্তি।