প্রজন্ম মিরসরাইয়ের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রজন্ম মিরসরাইয়ের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৪ জানুয়ারি স্থানীয় এক সামাজিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় বিভিন্ন বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। এ ছাড়া শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার হেলাল উদ্দিন নিজামী এবং রপ্তানি খাতে বিশেষ অবদানের জন্য শিল্পপতি এম ডি এম কামাল উদ্দিন চৌধুরীকে সম্মাননা দেওয়া হয়।অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ মোশাররফ হোসেন। তানভীর হোসেন চৌধুরী এবং নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. মোস্তফা, বিআরটিসি পরিচালনা পর্ষদের সদস্য শেখ আতাউর রহমান, জোরারগঞ্জ মহিলা কলেজ পরিচালনা পরিষদের সভাপতি রাশেদা আক্তার, প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মনজুর মোরশেদ প্রমুখ।প্রধান অতিথি বলেন, আলোকিত সমাজ গড়তে হলে নতুন প্রজন্মকে সুশিক্ষিত করে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে।