প্রজন্ম মিরসরাইয়ের মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রজন্ম মিরসরাই আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা ২০১৪–এর ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ‘ক’ বিভাগে কম্পিউটার বিজয়ী জয়পুর পূর্ব জোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দোলা আইচ (২০২) এবং ‘খ’ বিভাগে জেবি উচ্চবিদ্যালয়ের ফজলুর রহমান (১৯৫৬)। এ ছাড়া ‘ক’ ও ‘খ’ বিভাগে নয়জন করে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৬০ জন। এর মধ্যে প্রথম শ্রেণিতে ছয়, দ্বিতীয়তে আট, তৃতীয়তে সাত, চতুর্থতে আট, পঞ্চমে পাঁচ, ষষ্ঠতে দশ, সপ্তমে সাত, অষ্টমে দুই, নবমে পাঁচ ও দশম শ্রেণিতে দুজন বৃত্তি পেয়েছে। বিস্তারিত ফলাফল জানা যাবে ফেসবুকে (www.facebook.com/groups/projonmamirsari) বিজ্ঞপ্তি।