প্রজন্ম মিরসরাইয়ের সংবর্ধনা অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কাঁধে কাঁধ মিলিয়ে লড়ি, সুশিক্ষিত মিরসরাই গড়ি’—এ স্লোগানে ১ জুলাই নিজামপুর মুসলিম উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে কৃতী শিক্ষার্থী ও উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে প্রজন্ম মিরসরাই। শামসুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ফেরদৌস হোসেন, নুরুল হুদা, মঞ্জুর মোরশেদ ও জাগির হোসেন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি মো. ইউনুচ নূরী। অনুষ্ঠানে ওয়াহেদপুর ইউনিয়নের ২১ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করেন অতিথি ও নবনির্বাচিত চেয়ারম্যানরা। বিজ্ঞপ্তি।