প্রজাপতি জাদুঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের আটটি পরিবারভুক্ত প্রায় সাত হাজার প্রজাপতি আছে এ জাদুঘরে। প্রতিটিই বৈচিত্র্যের দিক থেকে স্বতন্ত্র। আছে বাংলাদেশের সবচেয়ে বড় প্রজাপতি বার্ড উইং (১৫-১৬ সেন্টিমিটার) থেকে সবচেয়ে ছোটটিও। সবচেয়ে ছোটটির নাম ক্যাস্টালিয়াস রোজিমন (১-২ সেন্টিমিটার)। আছে দুষ্প্রাপ্য কয়েকটি প্রজাতিও। প্রজাপতি সংগ্রহ করে পিন ও ট্রেসিং করে গবেষকেরা সংরক্ষণ করেন জাদুঘরে। এরপর ডানার বৈশিষ্ট্য অনুযায়ী করেন শ্রেণীবিন্যাস।