প্রজাপতি পার্কে ঈদ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী নদীর তীরস্থ নেভাল একাডেমি সড়কে প্রজাপতি পার্কে সপ্তাহব্যাপী ‘ঈদ ফেস্টিভ্যাল ও ট্যাটু উৎসব’ গতকাল শনিবার শেষ হয়েছে। ঈদের দিন উৎসব উদ্বোধন করেন পার্কের পরামর্শক ড. শফিক হায়দার। উপস্থিত ছিলেন পার্কের কিউরেটর মোহাম্মদ মহিউদ্দিন ও প্রকল্প পরিচালক এ কে এম মইনুদ্দীন। উৎসবে ছোটবড় সবাই মেতে ওঠে ট্যাটু আঁকায়। ঈদের দিন ও পরদিন সন্ধ্যায় গান। এ ছাড়া প্রতিদিন ছিল ট্যাটু আঁকা, প্রজাপতি অবমুক্ত করা ও জাদু। উৎসব ঘিরে পার্কে হাজারো দর্শনার্থীর সমাগম হয়। বিজ্ঞপ্তি।