প্রজাপতি পার্কের নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোভাযাত্রা ও প্রজাপতি অবমুক্ত করার মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন করেছে প্রজাপতি পার্ক বাংলাদেশ লিমিটেড। ‘প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতি সংরক্ষণ করুন, প্রকৃতি আপনাকে রক্ষা করবে’ এই স্লোগান সামনে রেখে এবার সংগঠনের পক্ষ থেকে পরিবেশ দিবস উদ্যাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্কের উপব্যবস্থাপনা পরিচালক মো. ইরাদ আলী। প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক মো. ওয়াহিদ মালেক। প্রধান অতিথির উদ্বোধনী বক্তব্য শেষে শোভাযাত্রাটি চট্টগ্রাম প্রেসক্লাব থেকে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাবে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে মুক্ত পরিবেশে প্রজাপতি অবমুক্ত করেন অতিথিরা। বিজ্ঞপ্তি।