প্রতি ঘণ্টায় অন্তত পাঁচ মিনিট হাঁটুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অফিসে টানা দীর্ঘক্ষণ কাজের মাঝখানে প্রতি এক ঘণ্টা পরপর অন্তত পাঁচ মিনিটের জন্য হাঁটাচলা করা উচিত
অফিসে টানা দীর্ঘক্ষণ কাজের মাঝখানে প্রতি এক ঘণ্টা পরপর অন্তত পাঁচ মিনিটের জন্য হাঁটাচলা করা উচিত

অফিসে টানা দীর্ঘক্ষণ কাজের মাঝখানে প্রতি এক ঘণ্টা পরপর অন্তত পাঁচ মিনিটের জন্য হাঁটাচলা করা উচিত। এতে আপনার দীর্ঘক্ষণ বসে থাকার প্রভাবে নেতিবাচক শারীরিক প্রতিক্রিয়াগুলো অনেকটা এড়ানো সম্ভব হবে। যুক্তরাষ্ট্রের অরেগন হেলথ অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটির গবেষক সৌরভ থোসার এ পরামর্শ দিয়েছেন। বসে থাকা অবস্থায় শরীরের শিথিল মাংসপেশিগুলো হৃৎপিণ্ডে সুষ্ঠুভাবে রক্ত সরবরাহে সহায়তা করে না। সৌরভ বলেন, এক জায়গায় লম্বা সময় ধরে বসে থাকার কারণেই মানুষ হৃদ্রোগে আক্রান্ত হয়। তাঁরা ২০ থেকে ২৫ বছর বয়সী সুস্থ এবং স্থূলকায় নয় এমন একদল স্বেচ্ছাসেবকের ওপর গবেষণা চালিয়ে এ সিদ্ধান্তে পৌঁছান। আইএএনএস।