প্রতি ১০ হাজারে একজন হেমোফিলিয়ায় আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলাদেশে প্রতি ১০ হাজারে একজন করে হেমোফিলিয়া রোগে আক্রান্ত হচ্ছে। এই রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। এ ক্ষেত্রে চিকিৎসাসহ জনগণের মৌলিক চাহিদা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে।’ গত বৃহস্পতিবার সকালে হেমোফিলিয়া রোগ-বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা ও কর্মশালায় বক্তারা এ কথা বলেন। দিনব্যাপী এ সভা ও কর্মশালার আয়োজন করে হোমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ। সভার মূল বক্তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের সভাপতি এ বি এম ইউনূস জানান, এটি জিনগত একটি রোগ। অভ্যন্তরীণ রক্তক্ষরণে রোগী চলাচলের শক্তি হারিয়ে পঙ্গুত্ব বরণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফসিউর রহমান। তিনি জানান, চিকিৎসকেরা কাজ করছেন বলেই হেমোফিলিয়া রোগ সম্পর্কে জনগণের সচেতনতা বাড়ছে। হেমোফিলিয়া চিকিৎসা ব্যবস্থাকে বিজ্ঞানভিত্তিক এবং পরিসংখ্যানিকভাবে এগিয়ে নিতে চিকিৎসকদের বদ্ধপরিকর থাকতে হবে। সভায় আরও বক্তব্য দেন চমেক হাসপাতালের অধ্যক্ষ সেলিম মো. জাহাঙ্গীর, হেমোফেলিয়া সোসাইটি অব বাংলাদেশের সভাপতি মো. নুরুল ইসলাম এবং স্থানীয় প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, চমেক শিক্ষক সিমিতির সহসভাপতি মুজিবুল হক খান. চমেক হাসপাতালের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ গোলাম রাব্বানী প্রমুখ।