প্রতিধ্বনির রক্তদান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী থানাধীন স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিধ্বনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন ও প্রতিধ্বনি চলমান ব্লাড ব্যাংক প্রতিষ্ঠার লক্ষ্যে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশিদের সার্বিক তত্ত্বাবধানে থানা প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির উদ্বোধন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। প্রতিধ্বনির সভাপতি মোর্শেদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় ‘এসো আবদ্ধ হই রক্তের বন্ধনে’ শীর্ষক আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কবি জিন্নাহ চৌধুরী, ব্যবসায়ী মোহাম্মদ আলী, সৈয়দ আহমদ, চরপাথরঘাটা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম মইনুদ্দিন, চরলক্ষ্যা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম ইদ্রিস, রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা মিনহাজ তাহের, বোরহান উদ্দিন ফারুকী, নুর মোহাম্মদ প্রমুখ। উদ্বোধনী বক্তৃতায় কবি বিশ্বজিৎ চৌধুরী বলেন, একুশের চেতনা সমুন্নত রাখতে অনেকেই সভা-সমাবেশ-সেমিনার করে গলা ফাটাচ্ছেন। কিন্তু চেতনা সমুন্নত রাখতে রক্তদান কর্মসূচির চেয়ে মহৎ উদ্যোগ আর হতে পারে না। বিজ্ঞপ্তি।