প্রতিবন্ধকতাবিষয়ক গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন
দ্য ল্যাব সিডিআরসি: আ রিহ্যাবিলিটেশন মডেল ফর দ্য পারসনস উইথ ডিজঅ্যাবিলিটিস বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ২৪ জানুয়ারি চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চিটাগাং সোসাইটি ফর দ্য ডিজঅ্যাবল্ড (সিএসডি), সমাজসেবা অধিদপ্তর এবং জেলা প্রশাসন কার্যালয় যৌথভাবে বইটি প্রকাশ করেছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। সভায় অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরেরর উপপরিচালক বন্দনা দাশ, ব্যারিস্টার মিল্কি ফাউন্ডেশনের পরিচালক সাইদ মিল্কি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক এম রুহুল আমিন, সহযোগী অধ্যাপক কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী প্রমুখ।
সিএসডির সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন সিএসডির সাধারণ সম্পাদক ভাস্কর্য ভট্টাচার্য, ব্রাইট বাংলাদেশ ফোরামের নির্বাহী পরিচালক উৎপল বড়ুয়া, সরকারি দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক মোখলেসুর রহমান, মো. ইউনুস প্রমুখ। বিজ্ঞপ্তি।