প্রতিবন্ধিতাবিষয়ক সভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক সংগঠন ডিজঅ্যাবেলিটি ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ সেন্টারের (ডিডিআরসি) উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী আর্ট গ্যালারি মিলনায়তনে প্রতিবন্ধিতাবিষয়ক সভা অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়ান এইডের (অস এইড) অর্থায়নে ১০ আগস্ট অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক বন্দনা দাশ। বক্তব্য দেন দৈনিক সুপ্রভাত বাংলাদেশের নগর সম্পাদক এম নাসিরুল হক, ডিডিআরসির নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম। কাওসার পারভীনের সভাপতিত্বে ও সাইফুল্লাহ চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিডিআরসির কর্মকর্তা শাহ তামরাজ উল আলম।
সভায় উপস্থিত ছিলেন উন্নয়ন ব্যক্তিত্ব জেসমিন সুলতানা, কৃষি অধিদপ্তরের কর্মকর্তা আবু কাউসার মো. সরওয়ার, প্রািণসম্পদ কর্মকর্তা সুপন নন্দী প্রমুখ। বিজ্ঞপ্তি।