প্রতিবন্ধী বঙ্কিমের পাশে পিস ফাইন্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের জলদাসপাড়ার প্রতিবন্ধী বঙ্কিম দাসের (৩২) পরিবারকে একটি সেলাই মেশিন তুলে দিল সামাজিক সংগঠন পিস ফাইন্ডার। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বঙ্কিমের বাড়িতে গিয়ে ওই সেলাই মেশিন দেওয়া হয়। ১৯৯৯ সালে মাসকুলার ডিসট্রপি রোগে আক্রান্ত হয়ে বঙ্কিমের দুই হাত ও পা অচল হয়ে যায়।
ওই সময় উপস্থিত ছিলেন কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল-চকরিয়া) মো. মাসুদ আলম, সংগঠনের প্রতিষ্ঠাতা আদনান রামিম, স্বাধীন মঞ্চের সংগঠক তানভির আহমেদ সিদ্দিকী, সংগঠনের সদস্য নকিবুল মওলা, আবুল মাশরুর, সুমন দাশ, সৌরভ মাহাবী প্রমুখ।
সেলাই মেশিন পেয়ে খুশি বঙ্কিমের পরিবার। বঙ্কিম বলেন, ‘আমি প্রতিবন্ধী হওয়ায় কর্মক্ষম নই। ভিক্ষা করে সংসার চালাই। পিস ফাইন্ডার এক বছর আগে একটা হুইলচেয়ার দিয়েছিল। এখন সেলাই মেশিন দিয়েছে। স্বাবলম্বী হতে পারলে আর ভিক্ষা করব না।’
মো. মাসুদ আলম বলেন, ‘বঙ্কিমের মতো প্রতিবন্ধীরা সমাজের একটু সহযোগিতা পেলে ঘুরে দাঁড়াবে। সচেতন ব্যক্তি হিসেবে আমাদের সেই দায়িত্ব নিতে হবে। প্রমাণ করতে হবে, প্রতিবন্ধীরাও সমাজের একটি অংশ।’