প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইনবিষয়ক সচেতনতামূলক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইনবিষয়ক সচেতনতামূলক সভা ২০ মে বিকেলে নগরের উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের হাজিপাড়া এলাকায় অনুষ্ঠিত হয়। প্রকল্পের কমিউনিটি মবিলাইজার মোহাম্মদ রুবেলের পরিচালনায় সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তব্য দেন সংস্থার নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন।
তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ প্রণয়নের মাধ্যমে বাংলাদেশ সরকার অবহেলিত এই মানুষদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এ ধরনের একটি আইন ছিল প্রতিবন্ধী মানুষ, তার পরিবারের সদস্য এবং প্রতিবন্ধিতা ও উন্নয়নসংশ্লিষ্ট কাজে জড়িত হাজারো মানুষের স্বপ্ন। এই আইন প্রতিবন্ধী মানুষের মর্যাদাপূর্ণ জীবন ও দেশের সার্বিক উন্নয়নে তাঁদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতে ভূমিকা রাখবে। বিজ্ঞপ্তি।