প্রতিবন্ধী ব্যক্তির প্রবেশগম্যতা-বিষয়ক সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশ্বিক প্রবেশগম্যতা সচেতনতা দিবস উপলক্ষে গত ২৮ মে ফুলকি এ কে খান স্মৃতি মিলনায়তনে সেমিনারের আয়োজন করে দৃষ্টিপ্রতিবন্ধীদের শিক্ষায় সহায়তাকারী স্বেচ্ছাসেবী সংগঠন স্রোত।
বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহায়ক সমাজ গঠনে সচেতনতা বাড়াতে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে বক্তা ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য জাহাঙ্গীর আলম, কনকর্ড গ্রুপের মহাব্যবস্থাপক মো. নুরুল আহসান, চুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক কৌশিক দেব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক সাঈদ আহসান খালিদ, সরকারি দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সামাদ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ-টু-আই প্রকল্পের উপদেষ্টা ও ইপসার কর্মসূচি ব্যবস্থাপক ভাস্কর ভট্টাচার্য্য।
অনুষ্ঠানে একজন দৃষ্টিপ্রতিবন্ধী কীভাবে কম্পিউটার বা স্মার্টফোন ব্যবহার করেন তার ব্যবহারিক ধারণা দেন ভাস্কর ভট্টাচার্য্য। তিনি বলেন, চোখে দেখতে না পাওয়া কোনো সমস্যা নয়, একজন প্রতিবন্ধী ব্যক্তিকে যদি সর্বক্ষেত্রে প্রবেশগম্যতার অধিকার দেওয়া হয় তবে তিনি কোনোভাবেই পিছিয়ে পড়া মানুষ নন।
জাহাঙ্গীর আলম বলেন, ‘নগর-পরিকল্পনার সময় সকল ধরনের মানুষের কথা মাথায় রেখে পরিকল্পনা করতে হবে। লিফট, রোড ক্রসিং, বাসস্টেশন বা রেলস্টেশনে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নেভিগেশন–ব্যবস্থা রাখতে হবে, যাতে প্রতিবন্ধী ব্যক্তিরা কারও সহায়তা ছাড়াই চলাচল করতে পারেন। বিজ্ঞপ্তি।