প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত আটজন প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে হুইলচেয়ার, চশমা ও ক্রাচ উপকরণ বিতরণ করা হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপকরণ বিতরণ করা হয়। পেকুয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কান্তি চৌধুরীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুর রশিদ খান। বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার ও আলোঘর প্রকল্পের সমন্বয়ক রাজু কান্তি বড়ুয়া। —চকরিয়া প্রতিনিধি