প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি উন্নয়ন সংস্থা পার্কের উদ্যোগে প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান ১৬ জুন নগরের চকবাজারের মেরন সান স্কুল অ্যান্ড কলেজ স্কুলে অনুষ্ঠিত হয়। প্রতিবন্ধী সহায়ক দলের সভাপতি শিল্পী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ সানাউল্লাহ ও সাংবাদিক আলমগীর সবুজ ও পার্কের প্রধান নির্বাহী নজরুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিরা ভিন্নভাবে সক্ষম। যথাযথ যত্ন নিলে এবং যথাসময়ে চিকিৎসা দিলে প্রতিবন্ধী শিশুর বিকাশ ও আরোগ্য লাভ সম্ভব। এ জন্য পিতা-মাতা ও অভিভাবকদের অধিক সচেতন হতে হবে।’ বিজ্ঞপ্তি।