প্রতিবন্ধী শিশুবান্ধব চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু একাডেমী ও চট্টগ্রাম ডিজঅ্যাবল্ড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্টের (ডিপিওডি) যৌথ আয়োজনে ১৬ জুন বিকেলে শিশু একাডেমী মিলনায়তনে প্রতিবন্ধী শিশুবান্ধব চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ শিশু একাডেমীর প্রতিবন্ধী ও স্বাভাবিক শিশুসহ প্রায় অর্ধশত প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতা উদ্বোধন করেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক বন্দনা দাশ।
প্রতিযোগিতা শেষে ডিপিওডির চেয়ারম্যান গোলাম মোহাম্মদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন স্বপন কুমার দাশ, আবদুচ সালাম, শুভ্রত বড়ুয়া, এ কে এম মাহতাব উদ্দিন ও আবদুর রহিম। স্বাগত বক্তব্য দেন ডিপিওডির পরিচালক সেলিম ভূঁইয়া। আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বিজ্ঞপ্তি।