প্রতিবন্ধী সংগঠনের যাত্রা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে যাত্রা শুরু করেছে এনজেল ডিসএবলড অরগানাইজেশন নামের একটি প্রতিবন্ধী বিষয়ক সংগঠন। ওই সংগঠনের উদ্যোগে ২৪ এপ্রিল নগরের নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয় মিলনায়তনে অটিজম নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি অটিজম নিয়ে এবং ডিসএবলডদের সকল প্রকার তথ্য নিয়ে অবুঝ নামে একটি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।
আমান মো. উল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশেদুল আলম, মোহাম্মদ ইলিয়াছ, জালাল উদ্দীন, ইমন চৌধুরী, রুবেল হাসা, আকাশ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।