প্রতিবন্ধীদের আইনগত সহায়তাবিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি সংস্থা ডিজঅ্যাবিলিটি ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ সেন্টারের (ডিডিআরসি) উদ্যোগে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে প্রতিবন্ধীদের আইনগত সহায়তাবিষয়ক কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়। কর্মশালায় সহায়তা দেয় হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। কর্মশালা উদ্বোধন করেন কোতোয়ালি থানা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহান উদ্দিন। তিনি বলেন, ‘আমাদের দেশে প্রতিবন্ধী ব্যক্তিরা আইনি সহায়তা তেমন একটা পান না। অনেকে সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত হন। তাঁদের জন্যে ডিডিআরসি যে উদ্যোগ নিয়েছে তাকে সাধুবাদ জানাতে হয়।’
ডিডিআরসির সদস্য সাইফুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালা পরিচালনা করেন সংগঠনের নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন ব্লাস্টের আইনবিষয়ক কর্মকর্তা সাদিয়া তাজিন, প্রকল্প কর্মকর্তা টুম্পা পাল, ডিডিআরসির সমন্বয়কারী নুরুননাহার, প্রশাসনিক কর্মকর্তা শারমিন আক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি।