প্রতিবন্ধীদের জন্য প্রাথমিক চিকিৎসাকেন্দ্র উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটিয়ার বেসরকারি সংস্থা নওজোয়ানের উদ্যোগে প্রতিবন্ধীদের জন্য প্রাথমিক চিকিৎসাকেন্দ্র চালু করা হয়েছে। ৯ আগস্ট সকালে উপজেলার খানমোহনা রেল গেট এলাকায় অবস্থিত নওজোয়ানের প্রতিবন্ধী রিসোর্স সেন্টারে এ উপলক্ষে সভার আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন নওজোয়ানের প্রধান নির্বাহী মো. ইমাম হোসেন চৌধুরী। অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার পরামর্শক ইকবাল আহমদ সিদ্দিকী, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভীন, পটিয়ার সহকারী কমিশনার (ভূমি) কে এম সালাহ্ উদ্দিন, পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন খলিফা প্রমুখ। আলোচনা শেষে সংগঠনের পক্ষ থেকে ২০ জন প্রতিবন্ধীকে টিউশন ফি, সাতজনকে ডিভাইস ও পাঁচজন প্রতিবন্ধীকে ওষুধ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।