
প্রতিবন্ধীদের তৈরি পণ্য কিনে তাঁদের স্বাবলম্বী করতে সহায়তার আহ্বান জানানো হয়েছে। প্রতিবন্ধী ও হতদরিদ্রের প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানবসম্পদ বৃদ্ধির কাজে এবং প্রতিবন্ধীদের কল্যাণে নিয়োজিত বেসরকারি উন্নয়ন সংস্থা কনসার্ন সার্ভিসেস ফর ডিসঅ্যাবলডের (সিএসডি) উদ্যোগে প্রতিষ্ঠিত প্রতিযোগী ফ্যাশন ও ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এই আহ্বান জানান।
১৫ মে ফতেয়াবাদের আমান বাজার মদিনা মার্কেটে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসডির সভাপতি শায়েস্তা খান। প্রধান অতিথি ছিলেন বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান এ এইচ আকবর আলী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার, সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক আহমদ, সিএসডির সহসভাপতি অরুণ দাশগুপ্ত ও শওকত হোসাইন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সিএসডির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিশ্বজিত গুপ্ত। বিজ্ঞপ্তি।