প্রতিবন্ধীদের নিয়ে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি শেষ হয়েছে। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে সমাজ উন্নয়ন সংস্থা নওজোয়ান সংগঠনের পটিয়ার খানমোহনায় স্থাপিত ডিজঅ্যাবিলিটি রিসোর্স সেন্টারে এ প্রতিযোগিতার আয়োজন করে। দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ সামশুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা আবদুল খালেক, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পরিচালক মোহাম্মদ আলমগীর, নওজোয়ানের প্রধান নির্বাহী ইমাম হোসেন চৌধুরী, সাংবাদিক হারুনুর রশিদ সিদ্দিকী, আবদুর রাজ্জাক প্রমুখ।প্রধান অতিথি বলেন, ‘প্রতিবন্ধীরা আমাদের মতোই মানুষ। অন্য নাগরিকদের মতো তাদেরও সবকিছুতেই সমান অধিকার রয়েছে।’ তিনি নওজোয়ানের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রতিবন্ধীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।এর আগে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ চা-বোর্ডের সচিব মোহাম্মদ জাকের হোছাইন। ১০টি বিষয়ে প্রতিযোগিতায় মোট ৭০ জন প্রতিবন্ধী অংশ নেয়। আলোচনা ও পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।