প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের উদ্যোগে ও রাউজান ক্লাবের ব্যবস্থাপনায় প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠান ১ মার্চ অনুষ্ঠিত হয়। নগরের মুরাদপুরের জেলা সমাজসেবা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক বন্দনা দাশ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য আরমান বাবু ও বাংলাদেশ সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতির চট্টগ্রাম জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মো. ছানাউল্লাহ্। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উচ্চমান সহকারী রাজীব কুমার, রাউজান ক্লাব সভাপতি মোহাম্মদ ওমর ফারুক, যুগ্ম সম্পাদক মো. জাহেদুল আলম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। সুস্থ সমাজ বিনির্মাণে তারাও হতে পারে সহায়ক শক্তি। বিজ্ঞপ্তি।