প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ উৎপাদনকেন্দ্র উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেন্টার ফর ডিজঅ্যাবলস কনসার্নের (সিডিসি) উদ্যোগে প্রতিবন্ধী ও অসুস্থ রোগীদের সহায়ক উপকরণ উৎপাদনকেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠান ১৩ অক্টোবর নগরের শ্যামলছায়া আবাসিক এলাকায় সম্পন্ন হয়েছে। লেখিকা বেগম রুনু সিদ্দিকীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম। শাখাওয়াত হোসেনের উপস্থাপনায় এতে অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর হোসেন চৌধুরী, আফজাল উদ্দিন, ওসমান গনি মজুমদার, আইনজীবী খাদেমুল ইসলাম চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন চৌধুরী, বোরহানা কবির ও পারুমা বেগম। স্বাগত বক্তব্য দেন সিডিসির নির্বাহী পরিচালক লুৎফন্নেছা রূপসা। প্রধান অতিথি প্রতিবন্ধী ও অসুস্থ রোগীদের ব্যবহারের উপযোগী সহায়ক উপকরণ উৎপাদনে সিডিসির উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানে সিডিডির নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান খানকে সম্মননা দেওয়া হয়। বিজ্ঞপ্তি।