প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটিতে ১৪ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ৮ এপ্রিল রোটারি ক্লাব অব রাঙামাটি লেকসিটির পক্ষ থেকে এসব চেয়ার বিতরণ করা হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবতার সেবা সবচেয়ে বড় ধর্ম। এ রকম সেবায় রোটারি ক্লাব অব রাঙামাটি লেকসিটি সব সময় সচেষ্ট। রোটারি ক্লাবের সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। এ সময় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান, জেলা পরিষদের সদস্য বেগম শামীমা রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।