প্রতিবাদ প্রতিরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাদামতলীর মোড়ে ১০ নম্বর রুটের মেট্রো স্পেশাল সার্ভিসের বাস থামতে না থামতেই আবার চলতে শুরু করেছে। হঠাৎ দেখা গেল একটা ছয়-সাত বছরের ছেলে পড়ে যাচ্ছে। মধ্যবয়স্ক এক নারী হেলপারের গেঞ্জি পেছন থেকে টেনে ধরেছেন। ফলে চালক গাড়ি থামাতে বাধ্য হলেন। পরমুহূর্তে বিনা মেঘে বজ্রপাতের মতো ঠাস করে এক চড় খেল হেলপার। একই বাস যখন চৌমুহনীতে এল, তখন যাত্রীদের বড় দুটো লাইন। আসন খালি থাকার পরও মহিলাদের উঠতে না দেওয়ায় একজন হেলপারের শার্ট টেনে ধরে কিল-ঘুষি দেন। পরে মহিলাদের উঠতে দেওয়া হয়। এ প্রসঙ্গে যাত্রী খোদেজা বেগম বলেন, ‘দিনের বেলাতেই সিটি বাসে ওঠার জন্য যুদ্ধ করতে হয়। সন্ধ্যার পর মহিলা দেখলে আর বাস দাঁড়ায় না।’ সফিনা পারভীন বলেন, ‘মহিলা ও শিশুদের জন্য নিরাপদ যাত্রী সেবা সার্ভিসই ভালো ছিল।’