প্রতিবেশী দেশগুলোকে ট্রানজিট দিলে বাংলাদেশ লাভবান হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অর্থনৈতিক অগ্রগতির স্বার্থেই প্রতিবেশী দেশগুলোকে ট্রানজিট সুবিধা দিতে হবে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ। চট্টগ্রামে এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। পাশাপাশি বন্দরের ব্যবহার বাড়ানোরও পরামর্শ দেন তিনি।
বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ শিরোনামে এ সেমিনার যৌথভাবে আয়োজন করে চিটাগাং সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিস (সিসিএএস) এবং চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)। ১৭ জানুয়ারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির পাঠাগারের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কানাডিয়ান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির মহাপরিচালক সৈয়দ সাজ্জাদুর রহমান।
প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান জাইদি সাত্তার। সেমিনারে সভাপতিত্ব করেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টের সদস্য সৈয়দ মাহমুদুল হক। বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাহমুদ হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের সাধারণ সম্পাদক ইতিহাসবিদ শামসুল হোসাইন এবং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য ইরশাদ কামাল খান।
সেমিনারে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আলী তাসলিম, ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোসলেহ উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি।