প্রতিষেধকে আর সুচ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুচ দিয়েই তো প্রতিষেধক দেওয়ার নিয়ম। ১৬০ বছর ধরে তা চলে আসছে। তবে একজন বিজ্ঞানী অভিনব এক পদ্ধতি বের করেছেন, যার মাধ্যমে সুচ ছাড়াই ছোট পট্টির মাধ্যমে প্রতিষেধক দেওয়া যাবে। গত বৃহস্পতিবার স্কটল্যান্ডের এডিনবরায় টেডগ্লোবাল সম্মেলনে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির গবেষক মার্ক কেন্ডাল নিজের উদ্ভাবনের কথা জানান। তিনি বলেন, বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে এ পদ্ধতি ব্যবহার করা হবে। এতে অবস্থাভেদে ১০ ডলারের প্রতিষেধক দেওয়ার খরচ মাত্র ১০ সেন্টে নেমে আসবে। এরই মধ্যে কুইন্সল্যান্ডে ফ্লুর প্রতিষেধক দেওয়ার ক্ষেত্রে এ পদ্ধতির প্রয়োগ করা হয়েছে। শিগগিরই পাপুয়া নিউগিনিতে গর্ভাশয়ের ক্যানসারের জন্য দায়ী একটি ভাইরাসের প্রতিষেধক দেওয়ার ক্ষেত্রে পদ্ধতিটির প্রয়োগ করা হবে। বিবিসি।