প্রতিষ্ঠানের নতুনদের সঙ্গে প্রধানের করণীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের প্রতিষ্ঠানকে সাফল্যের স্বর্ণশিখরে দেখতে কার না ভালো লাগে। কোনো প্রতিষ্ঠানেই একার পক্ষে সাফল্য নিয়ে আসা সম্ভব নয়। সাফল্য পেতে হলে দলগতভাবে কাজ করতে হবে। প্রতিষ্ঠানকে সফল করে তুলতে জনবলের প্রয়োজন সবার আগে। কাজের প্রয়োজনে কর্মপ্রতিষ্ঠানে প্রতিনিয়তই নতুন লোক নিয়োগ করা হয়। নতুন নিয়োগ পাওয়া লোকটি অনভিজ্ঞ হতে পারে বা তাঁর আগের কাজের অভিজ্ঞতা বর্তমান প্রতিষ্ঠানের জন্য যথেষ্ট নাও হতে পারে। নতুন নিয়োগ পাওয়া লোকটি কাজের উপযুক্ত করে গড়ে তোলার জন্য প্রতিষ্ঠানের সবাই মিলেই। বিশেষ করে নতুন লোকটিকে প্রতিষ্ঠানের উপযোগী করে গড়ে তুলতে কর্তাব্যক্তিদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হয়। এতে নতুন নিয়োগ পাওয়া লোকটি কাজের ক্ষেত্রে সাহস ও উৎসাহ পায়। তখন তিনি নিজেকে প্রতিষ্ঠানের উপযোগী করে গড়ে তুলতে সচেষ্ট হন। নতুনদের প্রতিষ্ঠানের উপযোগী করে গড়ে তুলতে নিচের বিষয়গুলো লক্ষ করুন: সর্বপ্রথম প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার আছে তাঁকে ভালোভাবে যাচাই করে নিন।  নতুন কর্মীকে আপনার প্রতিষ্ঠানের অন্যান্য সহকর্মী, কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে পরিচয় করিয়ে দিন। একসঙ্গে কাজ করতে হলে প্রতিষ্ঠানের সবার সঙ্গে ভালো সম্পর্ক কাজের ক্ষেত্রে সবচেয়ে জরুরি। সে কোন বিষয়গুলোয় ভালো কাজ করে, সেই সব যোগ্যতা সবার সামনে উপস্থাপন করুন, যাতে নতুনদের সম্পর্কে অফিসের অন্যদের ভালো ধারণা তৈরি হয়।  নতুন আসা কর্মীকে কাজ করার জন্য উৎসাহ দিতে হবে। তাহলে সে প্রথম থেকেই আনন্দ নিয়ে ভালোভাবে কাজ করবে আপনার প্রতিষ্ঠানের। নতুন নিয়োগ পাওয়া সহকর্মীর পরিচিতিমূলক জীবনবৃত্তান্ত ও কর্মদক্ষতা সবার সামনে উপস্থাপন করুন। যেসব প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসার সম্পর্ক ভালে সেসব প্রতিষ্ঠান সম্পর্কে নতুন নিয়োগ পাওয়া কর্মীকে আগে থেকেই ধারণা দিয়ে রাখুন।  তাঁর সঙ্গে আলাদাভাবে বসে আপনার প্রতিষ্ঠানের আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ-আলোচনা করুন। তাঁকে তাঁর কাজগুলো বিস্তারিত বুঝিয়ে দিন। প্রতিষ্ঠানের পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, ভোক্তা ও সুবিধাভোগীদের সম্পর্কে ধারণা দিন। প্রতিষ্ঠানের নীতিমালা, গঠনপ্রক্রিয়া, কার্যবিধি সম্পর্কে বলুন, যাতে প্রতিষ্ঠান সম্পর্কে সহকর্মীর স্বচ্ছ ধারণা থাকে। প্রতিষ্ঠানের অর্থনৈতিক অবস্থা, ব্যবসা, শক্তি, দুর্বলতা এবং ভৌগোলিক অবস্থা সম্পর্কে ধারণা দিন। নতুন কর্মীর কাজের ক্ষেত্রগুলো তাঁকে বুঝিয়ে দিন। কাজের কোনো ভুল হলে ভুলের জায়গাটি সংশোধন করুন এবং তাঁকে কাজটি বুঝিয়ে দিন। নতুন কর্মীর কাজ সম্পর্কে খোঁজখবর নিন। প্রতিষ্ঠানের অভিজ্ঞ কারও তত্ত্বাবধানে কাজ দিন।  নতুন কর্মীর কাজ ভালো হলে তার প্রশংসা করুন। নতুন কাজে দায়িত্ব দিন। কাজটি আদায় করে নিন। তাঁর কর্মদক্ষতা বুঝে বাড়তি কাজ দিন। এতে কর্মীটি অল্প সময়েই দক্ষ হয়ে উঠবে।গ্রন্থনা: তারিকুর রহমান খান