প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বৃহস্পতিবার। প্রতিষ্ঠাবার্ষিকী প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে উদ্যাপনের প্রস্তুতি নিয়েছে সংস্থাটি। তুলে ধরা হচ্ছে ১৯৭৬ সালে প্রতিষ্ঠার পর সংস্থার মাধ্যমে পরিচালিত নানা উন্নয়ন কার্যক্রমের চিত্র।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানসূচি সম্পর্কে বলেন, পার্বত্য চট্টগ্রাম একটি পাহাড়ি এলাকা হলেও মাউন্টেন বাইকের প্রচলন নেই। তাই বোর্ডের প্রতিষ্ঠাবার্ষিকীতে মাউন্টেন বাইক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আজ সকাল আটটায় কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে রাঙামাটির শহরতিলর আসামবস্তি সেতু পর্যন্ত ১৮ কিলোমিটার সড়কে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখান থেকে প্রতিযোগীরা রাঙাপানি নতুন সড়ক হয়ে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এসে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ে আসবেন। এ ছাড়া শোভাযাত্রা, আলোচনা সভা, আতশবাজি পোড়ানো, ফানুস ও বেলুন ওড়ানোসহ নানা কর্মসূচি রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা। সভাপতিত্ব করবেন পার্বত্য মন্ত্রণালয়ের সচিব ও বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা।