প্রতিষ্ঠাবার্ষিকীর আরও আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়: ২০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা বটতলায় আয়োজন করে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। আয়োজনের মধ্যে ছিল মিষ্টিমুখ, শুভেচ্ছা বক্তব্য, গান, কবিতা। 
আয়োজনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আক্তারুজ্জামান, অধ্যাপক সৌমিত্র শেখর, ব্যবসায় শিক্ষা অনুষদের প্রভাষক নাজমুল হাসান পলাশ, ভাষাবিজ্ঞান বিভাগের প্রভাষক তাওহিদা জামান এবং বন্ধুসভার নির্বাহী সভাপতি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা: গত ২৩ নভেম্বর নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রথম আলোর ১৬ বছর পদার্পণ উদ্যাপন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। আয়োজনের মধ্যে ছিল কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ভবনের নিচতলায় রোববার বেলা ১১টায় বন্ধুসভার সদস্যদের অংশগ্রহণে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি সুমন গাঙ্গুলী সবাইকে অভিনন্দন জানান। বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাহবুবুর রহমান, ইতিহাস বিভাগের অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক অলক পাল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাট্যকলা বিভাগের ফারজানা আফরিন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক ওমর ফারুক, সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক হানিফ মিয়া, সুমিত্র চাকমা, আইন বিভাগের শিক্ষক সাঈদ আহসান খালিদ, পদার্থবিদ্যা বিভাগের শিক্ষক সুজন কুমার দাস প্রমুখ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়: ২৫ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করে।
বান্দরবান: দৃষ্টিপ্রতিবন্ধীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।
লালমনিরহাট: মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা।
ময়মনসিংহ: পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।