প্রতিষ্ঠার এক বছর পার করল এপিক হেলথ কেয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এপিক হেলথ কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ অক্টোবর সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন এপিক হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক এস এম আবু সুফিয়ান, চেয়ারম্যান এস এম লোকমান কবির, পরিচালক আনোয়ার হোসেন, নির্বাহী পরিচালক টি এম হান্নানসহ সংস্থার কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে এপিকের কর্মকর্তারা বলেন, ‘বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিজ শহরে’ স্লোগান সামনে রেখে স্বাস্থ্যসেবায় পদচারণা করে এপিক হেলথ কেয়ার। প্রতিষ্ঠার প্রথম বছরেই লক্ষাধিক রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে এই প্রতিষ্ঠান। ইতিমধ্যে বিদেশি দুই দল বিশেষজ্ঞ চিকিৎসক এপিক হেলথ কেয়ারে রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়েছেন। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি এপিক হেলথ কেয়ারে দিনব্যাপী প্রায় ৪০০ রোগীকে বিনা মূল্যে ব্যবস্থাপত্র দিয়েছেন ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকেরা। অন্যদিকে গত ২৩ ও ২৪ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লির তিন বিশেষজ্ঞ চিকিৎসক এপিক হেলথ কেয়ারে প্রায় ৭০০ রোগীকে বিনা মূল্যে ব্যবস্থাপত্র দেন। এপিকের এই গণমুখী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তাঁরা জানান। বিজ্ঞপ্তি।