প্রতিষ্ঠার ৯০ বছর পর ফটক নির্মাণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠার ৯০ বছর পর ফেনী সরকারি কলেজের প্রবেশপথে ফটক নির্মাণ করা হয়েছে। ফটকটি নির্মাণে অর্থায়ন করেছে ফেনী পৌরসভা। ২৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ফটক গত সোমবার উদ্বোধন করেন ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী।কলেজ সূত্রে জানা গেছে, ১৯২২ সালে ফেনী কলেজ প্রতিষ্ঠিত হয়। একসময় এটি ছিল বৃহত্তর নোয়াখালী অঞ্চলের একমাত্র কলেজ। এখনো চট্টগ্রামের মিরসরাই, খাগড়াছড়ির রামগড়, কুমিল্লার চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, লাকসাম ও চাঁদপুরের বহু শিক্ষার্থী এ কলেজে পড়তে আসেন। ১৯৭৯ সালে ফেনী কলেজ সরকারীকরণ করা হয়। বর্তমানে এ কলেজে ১৪টি বিষয়ে সম্মান (অনার্স) কোর্স চালু করা হয়েছে। সব মিলিয়ে কলেজের শিক্ষার্থীসংখ্যা প্রায় ১৫ হাজার। তবে কলেজভবন নির্মাণের ৯০ বছর পার হলেও এত দিন কোনো ফটক ছিল না।সম্প্রতি কলেজ পরিদর্শনে এসে পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী কলেজের প্রবেশপথে একটি ফটক (গেট) নির্মাণের প্রতিশ্রুতি দেন। এরপর ২৮ লাখ টাকা ব্যয়ে ফটক নির্মাণ করা হয়।ফটক উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ উৎপল কান্তি বৈদ্যসহ শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী এবং পৌরসভার কর্মকর্তা ও পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন।