প্রতীকসংবলিত টি-শার্ট পরে মিছিল, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদে (ইউপি) সদস্য পদপ্রার্থী মাহবুবুর রহমানকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২০ জুন ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছেন। জানা যায়, প্রার্থী মাহবুবুর রহমান তাঁর প্রতীক ফুটবলসংবলিত টি-শার্ট তৈরি করেন। পরে তাঁর সমর্থকেরা এই টি-শার্ট পরে এলাকায় মিছিল করেন। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সারা দিবা হাতেনাতে এই আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পান এবং তাৎক্ষণিক অর্থদণ্ড দেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা আরিফুর রহমান প্রথম আলোকে জানান, নির্বাচনে প্রার্থীরা নানাভাবে আচরণবিধি লঙ্ঘন করছেন। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, আগামী ২ জুলাই লোহাগাড়ার ছয় ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।