প্রতীকী ছড়াসাহিত্য পুরস্কার প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতীকী ছড়াসাহিত্য পুরস্কার ২০১৫ প্রদান অনুষ্ঠান গত ৩০ মে নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত। প্রতীকী ছড়া পরিষদের সভাপতি মুহাম্মদ নাসির উদ্দীনের সভাপতিত্বে ও কংকন দাশের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি আলোচক ছিলেন কবি স্বপন দত্ত, সাংবাদিক নূর মোহম্মদ রফিক, নাজিমুদ্দীন শ্যামল ও ছড়াকার এমরান চৌধুরী। স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
প্রতীকী ছড়াসাহিত্য পুরস্কার দেওয়া হয় ছড়াকার জসীম মেহবুব ও মানজুর মুহাম্মদকে। তাঁদের হাতে ক্রেস্ট ও সম্মাননাস্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
দ্বিতীয় পর্বে ছিল নির্বাচিত ছড়াকারদের ছড়া পাঠ। কবি সাঈদুল আরেফীনের উপস্থাপনায় ছড়া পাঠ ও আড্ডায় অংশ নেন নূর মোহাম্মদ রফিক, মুহাম্মদ নাসির উদ্দীন, কেশব জিপশী, ইকবাল বাবুল, এমরান চৌধুরী, অরুণ শীল, মুহাম্মদ নিযামুদ্দীন, সৈয়দ খালেদুল আনোয়ার, এয়াকুব সৈয়দ, আবুল কালাম, ফারুক হাসান বিজ্ঞপ্তি।