প্রতীকের জগৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্রকর্মে আঁকা থাকে কত শত জিনিস। শিল্পী ও শিল্পসমালোচকদের মতে, একটি চিত্রকর্মের প্রতিটি উপাদানেরই আছে ভিন্ন ভিন্ন মানে। একেকটি উপাদান একেক বিষয়ের ইঙ্গিত বহন করে। এবার তেমনই তিনটি জিনিসের ব্যাখ্যা দেখুন—

পিঁপড়া

পিঁপড়া
পিঁপড়া

পিঁপড়া পরিশ্রম আর অধ্যবসায়ের প্রতীক। ভারতীয় পুরাণ অনুযায়ী, এই প্রাণী সব সৃষ্টির নশ্বরতা তুলে ধরে। শীতকালের জন্য অগ্রিম খাবার জমিয়ে রাখে বলে কোথাও কোথাও দূরদর্শিতার প্রতীক হিসেবেও পিঁপড়া ব্যবহার করা হয়।

তির

তির
তির

কোনো কিছু তীক্ষভাবে বিদ্ধ করা কিংবা খুব গভীরভাবে অন্তর্দৃষ্টি দিয়ে দেখা অর্থে তির ব্যবহূত হয়। কিউপিডের ব্যবহূত তির ভিন্ন অর্থ বহন করে, যেখানে তিরের লাল রঙের সূক্ষ্ম অগ্রভাগ ফুটিয়ে তোলে ভালোবাসা। এর মাধ্যমে সূর্যের রশ্মি কিংবা শিকারও বোঝানো হয়। তির গ্রিক দেবতা অ্যাপোলোর প্রধান অস্ত্র, তাই এটি অগাধ শক্তির পরিচয়ও বহন করে।

বাদাম

বাদাম
বাদাম

কুমারীত্ব কিংবা দাম্পত্য জীবনের সুখের প্রতীক বাদাম। এটি কোমলতা, মিষ্টতা আর আনন্দেরও প্রতীক। চীনারা মনে করে, বাদাম মেয়েদের সৌন্দর্য, কষ্টের সময় ধৈর্যধারণ আর সচেতনতার অর্থ বহন করে। ভারতীয় পুরাণে বাদাম খাওয়াকে যৌনলীলার সঙ্গে তুলনা করা হয়। অনেকে মনে করেন, স্বপ্নে বাদাম দেখতে পাওয়া ধনসম্পদজনিত সমস্যার ইঙ্গিত বহন করে।

l ইউনিভার্সিটি অব মিশিগান অবলম্বনে মো. সাইফুল্লাহ