প্রতীকের জগৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্রকর্মে আঁকা থাকে কত শত জিনিস। শিল্পী ও শিল্পসমালোচকদের মতে, একটি চিত্রকর্মের প্রতিটি উপাদানেরই আছে ভিন্ন ভিন্ন মানে। একেকটি উপাদান একেক বিষয়ের ইঙ্গিত বহন করে। এবার তেমনই দুটি জিনিসের ব্যাখ্যা দেখুন—

রাজকুমারী
রাজকুমারী

রাজকুমার বা রাজকুমারী

রাজকীয়তার সম্ভাবনা খোঁজা হয় রাজকুমার ও রাজকুমারীর মধ্যে। তরুণ রাজ-প্রতিনিধিত্বের বলিষ্ঠতারও প্রতীক। জনমানুষ ও ভূমির কাছে রাজকুমার হলো রাজার উত্তরাধিকার। রাজকুমারের হাত নাড়ানো নিয়ে অনেক পুরাণ ও লৌকিক উপাখ্যান চালু আছে। সর্বোচ্চ ক্ষমতা এবং বিপদের মোকাবিলা করার ইঙ্গিত থাকে এতে।

মুক্তা

মুক্তা
মুক্তা

বিশুদ্ধতা ও অক্ষয়তার প্রতীক মুক্তা। দীর্ঘ জীবন ও উর্বরতা শক্তির নিশানা এটি। ঝকঝকে আদলের কারণে চাঁদের সঙ্গেও তুলনা করা হয় একে। ঝিনুকের ভেতরে সুপ্ত অবস্থায় থাকে, তাই মুক্তাকে ধরা হয় সুপ্ত বিদ্যার প্রতীক হিসেবে। নারীত্বের প্রতীকও নানা ক্ষেত্রে। কিছু কিছু ধর্মে জ্বলন্ত মুক্তাকে আধ্যাত্মিক সতর্কতা ও জ্ঞানের চিহ্ন মনে করা হয়।l ইউনিভার্সিটি অব মিশিগান ডটকম অবলম্বনে