প্রতীক্ষায় বিদ্রোহী কর্নেল
কর্নেল রিয়াদ আল-আসাদ। নামটা শুনে মনে হতে পারে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ঘনিষ্ঠ কেউ। তবে বাস্তবে তার উল্টো। স্বৈরশাসক আসাদের ঘোরবিরোধী এই সেনা কর্মকর্তা। প্রেসিডেন্টকে উ ৎ খাতের লক্ষ্য নিয়ে তিনি এখন অবস্থান করছেন প্রতিবেশী তুরস্কে। আন্দোলনে অংশ নেওয়া বেসামরিক জনগণের ওপর নির্মম দমন অভিযান চালাতে প্রেসিডেন্ট বাশারের আদেশ প্রত্যাখ্যান করে সেনাবাহিনী ছেড়ে তুরস্কে চলে এসেছেন কর্নেল রিয়াদ আল-আসাদ। তিনি তুরস্কের আনতাকায়া শহর থেকে নয় মাইল দূরে সিরিয়ার সীমান্তবর্তী একটি উদ্বাস্তু শিবিরে কার্যত লুকিয়ে রয়েছেন। কাউকে তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হয় না। অবশ্য এ কড়াকড়ির বড় কারণ তাঁর নিজের নিরাপত্তা। বহু কাঠখড় পুড়িয়ে বিবিসির প্রতিবেদক জন সিম্পসনসহ কয়েকজন সাংবাদিক যোগাযোগ করতে পেরেছেন বিদ্রোহী সিরীয় কর্নেলের সঙ্গে। তাঁরা ওই শিবিরের কাছাকাছি এক কৃষকের গোলাবাড়ি থেকে ইন্টারনেটে যোগাযোগের সাইট স্কাইপির মাধ্যমে কর্নেল আসাদের সাক্ষা ৎ কার নেন।কর্নেল আসাদের ক্ষতি হওয়ার আশঙ্কা যে অমূলক, উদ্বেগ তা মোটেই নয়। দুই মাস আগে সিরীয় সেনাবাহিনী ছেড়ে এই একই শিবিরে অবস্থান নেওয়া আরেক সিরীয় কর্নেল পাশের এক শহরে কেনাকাটা করতে গিয়ে নিখোঁজ হয়েছেন। সবার বিশ্বাস, প্রেসিডেন্ট আসাদের গোয়েন্দা সংস্থার সদস্যরা তাঁকে ধরে নিয়ে হত্যা করেছে। বিবিসির জন সিম্পসন বলেছেন, কর্নেল আসাদের কথাবার্তায় মনে হয়েছে তিনি স্বৈরশাসক আসাদকে ক্ষমতা থেকে উ ৎ খাতের জন্য খুবই উদগ্রীব। তিনি প্রায় সার্বক্ষণিকভাবে সিরিয়ার অভ্যন্তরে অবস্থানকারী বিদ্রোহী সেনাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। সেখানকার সার্বিক পরিস্থিতির বিষয়ে তিনি ওয়াকিবহাল। কর্নেল আসাদ সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট আসাদের দিন শেষ। পুরো সিরীয় জাতি আজ এই স্বৈরশাসককে টেনেহিঁচড়ে ক্ষমতা থেকে নামাতে বদ্ধপরিকর।’সব বিদ্রোহীই প্রথাগতভাবে এই একই ভঙ্গিতে কথা বলে থাকে। সব ক্ষেত্রে সেটা সত্যি হয় না। আরব বসন্তের তেজ যতই থাকুক সব দেশে জয়ী হয়নি বিদ্রোহীরা। তবে এখানেও কথা আছে। যারা প্রেসিডেন্ট আসাদকে চেনে বা তাঁর সঙ্গে সাক্ষা ৎ করেছে, তারা প্রায়ই তাঁর চারিত্রিক মাধুর্যের প্রশংসা করে থাকে। তার মানে বাশারের পক্ষে কতটা নির্মম স্বৈরশাসক হওয়া সম্ভব তা নিয়ে সন্দেহ থেকে যায়। হাজার হোক তিনি একজন চোখের চিকি ৎ সক। ক্ষমতায় বসার আগে ডাক্তারি করেছেন কিছুদিন। একজন চিকি ৎ সকের পক্ষে খুব শক্ত স্বৈরশাসক হওয়ার সম্ভাবনা নেহাতই কম। এমনকি পশ্চিমাদের ভেতরও অনেকে এখনো বিশ্বাস করেন যে, প্রেসিডেন্ট বাশার বেসামরিক জনগণের ওপর নির্মম আচরণ করে মোটেও সুখী নন। তিনি বাধ্য হয়েই এটা করছেন এবং একপর্যায়ে হয়তো ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার পথও খুঁজে নেবেন। কর্নেল আসাদেরও এরকম বিশ্বাস। প্রেসিডেন্ট বাশারের শাসন কখন শেষ হতে পারে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। খুব শিগগির। তাঁর সরকার আমূল পচে গেছে। বাইরে থেকে সেটাকে এখনো অনেক শক্তিশালী মনে হলেও মনের শক্তিতে একেবারে দুর্বল হয়ে পড়েছে।’তবে কর্নেল আসাদ মুখে প্রেসিডেন্ট বাশারের পতন যতটা সহজ হিসেবে দেখালেন, বাস্তবতা তার চেয়ে অনেক কঠিন। হয়তো তিনি নিজেও মনে মনে সেটাই বিশ্বাস করেন। বাশারকে হটাতে অনেক রক্ত ঝরাতে হবে। এ জন্য দীর্ঘ লড়াই করতে হতে পারে বিদ্রোহীদের। কিন্তু কর্নেল আসাদের দলে এ পর্যন্ত যে সেনা ভিড়েছে, সংখ্যায় তা মোটেও যথেষ্ট নয়। প্রশ্ন আছে তাদের কার্যকারিতা নিয়েও। সরকারি বাহিনীর বিরুদ্ধে সিরিয়ার অভ্যন্তরে বর্তমানে যেসব বিদ্রোহী লড়ছে তারা সংখ্যায় কত—তা ঠিক করে কেউ বলতে পারে না। তবে কর্নেল আসাদের শিবিরে যারা রয়েছে, তারা সংখ্যায় এক শর বেশি হবে না। যদিও প্রতিদিনই তাদের সংখ্যা বাড়ছে। এক-দুজন করে বিদ্রোহী সেনারা প্রতিদিন সীমান্ত পেরিয়ে এই শিবিরে আশ্রয় নিচ্ছে। তবে তাদের সবাই যে সরকারের বিরুদ্ধে গৃহযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদগ্রীব—বিষয়টি তা নয়। অনেকেই সেনাবাহিনী ছেড়ে এসেছে শুধু এ কারণে যাতে আর বেসামরিক জনগণের ওপর নির্যাতনের আদেশ পালন করতে না হয়। সিরিয়ায় এখন অনুগত সরকারি সেনা ও বিদ্রোহীদের প্রতি সহানুভূতিশীল সেনাদের মধ্যে সংঘর্ষ চলছে। বেসামরিক লোকের ওপর নির্যাতন চালাতে বাধ্য হয়ে সরকারের ওপর ক্ষুব্ধ সেনার সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। এ রকম পরিস্থিতিতে একটা সময় আসবে যখন পুরোমাত্রায় গৃহযুদ্ধ শুরু হবে। আর তখন হয়তো কর্নেল রিয়াদ আল-আসাদের বৃহত্তর একটি ভূমিকা রাখার সুযোগ হবে। হারুন-অর-রশীদ, সূত্র: বিবিসি অনলাইন