প্রত্যাখ্যানে হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় কোনো মানুষ আপনাকে ফিরিয়ে দিয়েছে? কারও জন্য এমন ব্যাপার মেনে নেওয়া সহজ। আবার কেউ এমন প্রত্যাখ্যানের প্রতিক্রিয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন। হতাশায় আক্রান্ত হন। যুক্তরাষ্ট্রের তিনটি বিশ্ববিদ্যালয়ের একদল মনোবিজ্ঞানী এ ব্যাপারে গবেষণা করে দেখেছেন, সামাজিক প্রত্যাখ্যানের প্রভাব কিছু মানুষের মধ্যে তুলনামূলক বেশি স্থায়ী হয়। তাঁদের মস্তিষ্কের কোষগুলো এসব ক্ষেত্রে স্বাভাবিক বিষাদ বা মানসিক চাপের মতো প্রতিক্রিয়ার তুলনায় কম পরিমাণে অপিওড নামের একটি জৈব রাসায়নিক পদার্থ নিঃসরণ করে। অপিওড হচ্ছে মানসিক চাপ ও যন্ত্রণা রোধে সহায়ক একটি উপাদান। মলিকিউলার সাইকিয়াট্রি সাময়িকীতে গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, বিষণ্নতায় আক্রান্ত মানুষের আবেগ নিয়ন্ত্রণক্ষমতা স্বাভাবিক অবস্থার চেয়ে কমে যায়। অপিওড পরিবর্তনের কারণেই মূলত এমন হয়। আইএএনএস।