প্রত্যাশীর উদ্যোগে পটিয়ায় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নয়ন সংস্থা প্রত্যাশীর উদ্যোগে ১১ জানুয়ারি সকালে পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়। দরিদ্র পরিবারগুলোর সম্পদ ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম। সভা সঞ্চালনা করেন প্রত্যাশীর প্রশিক্ষণ সমন্বয়কারী মো. সেলিম। প্রধান অতিথি ছিলেন ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অরিজিৎ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম।

সভায় অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অরিজিৎ চৌধুরী বলেন, পিকেএসএফের সহযোগিতায় প্রত্যাশী এই ইউনিয়নে যেসব কার্যক্রম বাস্তবায়ন করছে তা দরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তন করবে। বিজ্ঞপ্তি।