প্রত্যয় একাডেমির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রত্যয় একাডেমি আয়োজিত অনুষ্ঠানে শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সাংসদ শামসুল হক চৌধুরী
প্রত্যয় একাডেমি আয়োজিত অনুষ্ঠানে শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সাংসদ শামসুল হক চৌধুরী

প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণীজন সংবর্ধনা এবং ও শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ৬ জুন বিকেলে পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়ার সাংসদ শামসুল হক চৌধুরী। অনুষ্ঠানে ব্যবসায়ী কবির আহম্মদ, সাংবাদিক মুহাম্মদ শামসুল হক ও চারু পরিবার সংগঠনের কর্মকর্তাদের সংবর্ধনা দেওয়া হয়।
একাডেমির নির্বাহী পরিচালক মো. আবদুল্লাহ ফারুকের সঞ্চালনায় ও উপদেষ্টা আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পটিয়া পৌরসভার মেয়র মো. হারুনুর রশিদ, খলিলুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ মো. আবু তৈয়ব, অধ্যাপক নেছারুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ এয়ার মোহাম্মদ, উপজেলা সমবায় কর্মকর্তা হাবিবুল্লাহ, জালাল মাবিয়া ট্রাস্টের চেয়ারম্যান কামাল উদ্দীন, পটিয়া সম্মিলিত বর্ষবরণ উদ্যাপন কমিটির চেয়ারম্যান নাসির উদ্দীন প্রমুখ।
সাংসদ শামসুল হক চৌধুরী বলেন, ছাত্রছাত্রীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষা ও সংস্কৃতি চর্চার বিকল্প নেই। পরে তিনি সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট ও প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় সাতটি বিষয়ে ১০২ জন প্রতিযোগীকে পুরস্কার দেওয়া হয়। বিজ্ঞপ্তি।