প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়া উপজেলায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে পাঁচ মাসব্যাপী আবৃত্তি কর্মশালা গত ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। সংগঠনের কার্যালয়ে এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। একাডেমির নির্বাহী পরিচালক মো. আবদুল্লাহ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের উপপরিচালক এস এম মোস্তফা সরোয়ার, পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষক রাশিদুল হক ও বোধন আবৃত্তি পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রণব চৌধুরী। বক্তব্য দেন প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির সমন্বয়ক সিরাজুল মোস্তফা, একাডেমির সদস্য রক্সি বড়ুয়া ও এমরান হোসেন। এ কর্মশালায় ৫০ জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিচ্ছে। বিজ্ঞপ্তি।