পেনসিলের মাথায় রাবার সংযুক্ত করার ধারণাটি প্রথম মাথায় আসে জোসেফ রিশেনডোর্ফারের; যা আমাদের লেখা সংশোধনের কাজ অনেক সহজ করে দিয়েছে। ১৯৬৪ সালে বিটলসদের মোমের মূর্তি মাদাম তুসোর জাদুঘরে স্থান পায়। বিটলসরাই প্রথম ব্যান্ড, যাঁরা এই সম্মানে ভূষিত হয়েছেন। হ্যালি বেরি প্রথম আফ্রিকান আমেরিকান নারী, যিনি সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জিতেছেন। মার্কিন নাগরিক স্টিভ ফসেট প্রথম ব্যক্তি, যিনি বেলুনে চড়ে প্রথম বিশ্বভ্রমণ করেন। ২০০২ সালের ১৯ জুন পশ্চিম অস্ট্রেলিয়া থেকে ওড়া শুরু করে একই বছর ৪ জুলাই কুইনসল্যান্ডে গিয়ে স্টিভের বেলুনযাত্রা শেষ হয়। পুলিশের কাজে সর্বপ্রথম কুকুর ব্যবহার করা হয় ১৮১৬ সালে স্কটল্যান্ডে। প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডেয়োর্ফ নির্মিত হয় ১৯৩৭ সালে এবং তা প্রথম প্রদর্শিত হয় ডিজনি স্টুডিওতে। কাউন্টডাউন (১০ থেকে ১ গণনা) প্রথম চালু হয় ১৯২৯ সালে জার্মানিতে। জার্মান নির্বাক চলচ্চিত্র দ্য গার্ল ইন দ্য মুন-এ প্রথম কাউন্টডাউন ব্যবহার করা হয়। মিশেল ওবামা আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ ফার্স্ট লেডি। ১৯০১ সালে প্রথম চার চাকার গাড়ি তৈরি করেন পেনহার্ড এটলি ভ্যাসর নামের এক ভদ্রলোক। পেনহার্ড ফ্রান্সের অধিবাসী। ড্যানিয়েল হেল উইলিয়ামস প্রথম কৃষ্ণাঙ্গ সার্জন, যিনি ওপেন হার্ট সার্জারি করেছেন। ওয়েবসাইট অবলম্বনে: সামসুল আলম