প্রথম আলো বন্ধুসভার আগামী দুই বছরের পরিকল্পনা

১. নিয়মিত বইপড়া কর্মসূচি থাকবে। মাসে অন্তত একটি বই পড়ব।
২. নিয়মিত বিতর্ক কর্মশালা, বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করব।
৩. জেনে নেব মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস।
৪. জাতীয় দিবসগুলো গুরুত্বের সঙ্গে পালন করব।
৫. প্রথম আলোর যেখানে অফিস রয়েছে, সেখানে পাঠাগার গড়ে তুলতে হবে। এ ছাড়া গড়ে তুলব ব্যক্তিগত পাঠাগার।
৬. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও পয়লা বৈশাখ বাধ্যতামূলকভাবে পালন করতে হবে।
৭. আয়োজন করব নিয়মিত চলচ্চিত্র দেখার।
৮. বন্ধুরা আয়োজন করবেন বিভিন্ন প্রশিক্ষণের।
৯. বছরে অন্তত একটি দেয়ালিকা অথবা একটি প্রকাশনা থাকবে আমাদের।
১০. বিজ্ঞান চর্চ্চায় জোর দেব। থাকবে বিজ্ঞান-বিষয়ক পাঠ ইত্যাদি।
১১. সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর জোর দিতে হবে। বন্ধুসভার নিজস্ব আয়োজনে বছরে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করব।
১২. প্রত্যেক বন্ধু নিয়মিত চাঁদা পরিশোধ করবেন।
১৩. প্রতিটি বন্ধুসভায় নারী সদস্যদের অংশগ্রহণ বাড়াতে হবে।
১৪. যেকোনো দুর্যোগের সময় দুর্গত ব্যক্তিদের পাশে দাঁড়াব।
১৫. প্রথম আলোর সব সামাজিক কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে কাজ করব।