প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। এখানে এর সংক্ষিপ্ত বিবরণ তুলে দেওয়া হলো
বন্ধুসভার ত্রাণ বিতরণ

নীলফামারী: নীলফামারীতে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে প্রথম আলো বন্ধুসভা। গত মঙ্গলবার দুপুরে ডিমলা উপজেলার খালিশাচাপানী ইউনিয়ন পরিষদ চত্বরে ওই ত্রাণ বিতরণ করা হয়।
ওই ইউনিয়নের বাইশপুকুর ও সতীঘাট গ্রামের তিস্তার নদীভাঙনের শিকার ৭০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলো নীলফামারী প্রতিনিধি মীর মাহমুদুল হাসান, নীলফামারী বন্ধুসভার সভাপতি বিকাশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক নুরুজ্জামান ও বন্ধুসভার অন্য সদস্যরা।
প্রতি পরিবারের মাঝে পাঁচ কেজি করে চাল, এক পোয়া ডাল, দুই কেজি আলু ও এক প্যাকেট স্যালাইন বিতরণ করেন বন্ধুসভার সদস্যরা।
কুড়িগ্রাম: ২৫ আগস্ট কুড়িগ্রাম বন্ধুসভা প্রথম আলো ট্রাস্টের সহায়তায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করে।
সদর উপজেলার প্রথম আলো চর, নাগেশ্বরী উপজেলার চর কাফনা, মাঝের চর ও ব্যাপারীর চরে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার সভাপতি ওবায়েদুর রহমান, সাবেক সভাপতি মোখলেছুর রহমান, পায়েল, পাখি, জুয়েল, হাফিজ, জসিম, সফিকুল, আসিফ, সাবলু, ওমর, নাসের, আরাফাত, মোবাশ্বের, মঞ্জুরুল, নূর আলী, ফরিদুল, নাজমুল, মোশারফ, রুহিন, রিফাত ও প্রথম প্রতিনিধি সফি খান।
শরীয়তপুর: গত ২৩ আগস্ট শরীয়তপুরের জাজিরা উপজেলার কাদেরের এলাকায় বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে শরীয়তপুর বন্ধুসভা।
জামালপুরসভা: জামালপুরের ইসলামপুর উপজেলায় বন্যাদুর্গত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। জামালপুর বন্ধুসভার সদস্যরা গত শুক্রবার সকাল ১০টার দিকে ওই উপজেলা যমুনার দুর্গম চর উলিয়া ও সাপধরী এলাকার ২০০ বানভাসি পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।
উলিয়া গ্রামের গোলাপী বেগম নামের ৮০ বছরের এক বৃদ্ধা বলেন, ‘বাপু, টানা ২০ দিন বানের পানির মধ্যে ভাসিছি, এখন আমাগো কিছু নাই। বানের পানি নেমে গেলেও আমাগো কষ্ট দূর হয়নি। খেয়ে না-খেয়ে দিন কাটাচ্ছি। বাপু, কয়েক বছর আগেও তুমাগো প্রথম আলো এখানে সাহায্য দিয়েছিল।’
ত্রাণসামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন প্রতিনিধি আবদুল আজিজ, জামালপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক কমল হাছান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সৌরভ, সাংগঠনিক সম্পাদক মহসিন আলী কাকন, পাঠাগার সম্পাদক রিসতা ইসলাম বৃষ্টি, অর্থ সম্পাদক মাসুদ হাছান, মনির আহম্মেদ, সাদিকুর রহমান শাওন, ফাহিম মোস্তাছিন, মাহতাব ফাহিম, শামীম মাহমুদ ও সুমাইয়া শাওন।
বন্ধুসভা ডেস্ক