প্রথম আলো জবসের আউটসোর্সিংবিষয়ক কর্মশালা কাল শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো জবসের আয়োজনে দুই দিনের আউটসোর্সিং-ফ্রিল্যান্সিং ও অনলাইন চাকরিবিষয়ক কর্মশালার দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে। প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ের নিজস্ব প্রশিক্ষণকক্ষে কর্মশালা চলবে প্রতিদিন বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। এতে প্রশিক্ষক থাকবেন বেসিস (বাংলাদেশে অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস) পুরস্কার বিজয়ী পারভীন সুলতানা। প্রশিক্ষণে অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিদের মুঠোফোন (০১৭২৫৩৯৫১৭৪ ও ১৯৫৫৫৫২০৬৩) নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।