প্রথম আলো বন্ধুসভা কক্সবাজার সরকারি কলেজ কমিটি গঠন

প্রথম আলো বন্ধুসভা কক্সবাজার সরকারি কলেজ শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত ৮ ডিসেম্বর সকাল ১১টায় শহরের ঝাউতলার প্রথম আলো কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবদুল কুদ্দুস কমিটি ঘোষণা করেন।
এতে মনোনীতরা হলেন : সভাপতি ইব্রাহিম খলিল, সহসভাপতি ইনজামামুল হক ও ফারজানা সেবা, সাধারণ সম্পাদক মাসুদ কায়সার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদেক ও শাউলিন সুস্মিতা মোস্তফা, সাংগঠনিক সম্পাদক নিশাত নাওয়াল ইসলাম, অর্থ সম্পাদক শহিদুল আজম, দপ্তর সম্পাদক আবদুল্লাহ হাসান, সাহিত্য সম্পাদক ধৃতি চাকমা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মিশকাত, সাংস্কৃতিক সম্পাদক পলি চৌধুরী, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক তাশমিলা তাশফি, নারীবিষয়ক সম্পাদক ফারহীন সুলতানা, পরিবেশ সম্পাদক আবেদীন এরশাদ, শিক্ষা ও পাঠাগার সম্পাদক পাপড়ি দাশ, নির্বাহী সদস্য আহমদ ফরহাদ, শোভা হাসান, এসএম তানবিনুল হক, জাহেদ নুর, মহিউদ্দিন জিসান, রাইয়ান, সাদমান সাকিব ও দীপ্ত বিশ্বাস।
উপদেষ্টা পরিষদ: আব্দুল কুদ্দুস, ছানোয়ারা বেগম, মুহাম্মদ উল্লাহ ও মিঠুন চক্রবর্তী।