প্রথম আলো-বিজিসি ট্রাস্ট প্রোগ্রামিং প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুদিনব্যাপী প্রথম আলো-বিজিসি ট্রাস্ট আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা চন্দনাইশ বিজিসি বিদ্যানগরে অনুষ্ঠিত হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাইরে প্রথমবারের মতো এটি ছিল বড় আয়োজন। এতে দেশের ২৩টি বিশ্ববিদ্যালয়ের ৫৮টি দল অংশগ্রহণ করে।৭ সেপ্টেম্বর প্রতিযোগিতার মক টেস্ট অনুষ্ঠিত হয়। ৮ সেপ্টেম্বর চূড়ান্ত প্রতিযোগিতায় মোট ১০টি সমস্যার সমাধান করতে দেওয়া হয়েছিল। শুরু হয় এক দল অন্য দলকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইনসেনডিও দল শেষ হওয়ার ২৯ মিনিট আগে অষ্টম সমস্যার সমাধান করে প্রথম হয়। ঢাবির অ্যাংগ্রি বার্ডস দ্বিতীয় স্থানে থাকে, অন্যদিকে বুয়েটের এটার নিটাস ও পেইনকর্প ডট এলজি দল দুটো সাতটি করে সমস্যার সমাধান করে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করে। পঞ্চম স্থানে চলে যায় বুয়েট কে ডাইনেস্টি। এদিকে ছয়টি করে সমস্যার সমাধান করে শাবিপ্রবির পালিনড্রোম ষষ্ঠ ও এনএসইউ অ্যার্ডেট সপ্তম স্থান দখল করে। পাঁচটি সমস্যার সমাধান করে শাবিপ্রবির আত্মপ্রত্যয়ী অষ্টম ও বুয়েটের অসমাপ্ত নবম স্থান পায়। দশম স্থান দখল করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শূন্যজগৎ। শীর্ষ ১০টি দলকেই পুরস্কৃত করা হয়।অনুষ্ঠানে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান হানিফ সিদ্দিকী। নোটন প্রসাদ ঘোষ