প্রথম আলো ব্লগের ই-বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ব্লগ নিয়মিত ব্লগারদের লেখা নিয়ে প্রকাশ করছে ই-বই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম আলো ব্লগের ব্লগারদের স্বনির্বাচিত সেরা ব্লগ নিয়ে প্রকাশিত হয়েছে ই-বুক ‘৫০ ব্লগারের স্বনির্বাচিত ব্লগ’। একুশের ৬০ বছর পূর্তি এ সময়ে ৫০ জন ব্লগারের লেখা নিয়ে সাজানো হয়েছে ই-বুকটি। এতে আছে গল্প, কবিতা, প্রবন্ধসহ নানা আয়োজন। ই-বইটির প্রচ্ছদ, অলংকরণ করেছেন ব্লগার সকাল। ই-বইটি নামানোর ঠিকানা: www.prothom-aloblog.com/doc/Ebook-21-February.pdf —নিজস্ব প্রতিবেদক